ফটোগ্রাফিতে নতুন চমক নিয়ে আসছে স্মার্টফোনঅপো এ৯২।



শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো সম্প্রতি দেশের বাজারে এনেছে ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন এ৯২। মোবাইল ফটোগ্রাফিকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে অপোর নতুন এই স্মার্টফোনটিতে। বিশাল স্টোরেজ, সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং ৪৮ মেগাপিক্সেলের এ,আই কোয়াড ক্যামেরা থাকছে এই ফোনে।


ডিজাইন ও ডিসপ্লে
--------------------------

অপো এ৯২ ফোনে ব্যবহার করা হয়েছে পাঞ্চহোল ডিসপ্লে। ‘এ’ সিরিজের এটিই প্রথম স্মার্টফোন যাতে পাঞ্চহোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে থাকছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এর ডিসপ্লে রেজ্যুলেশন ১০৮০ পিক্সেল বাই ২৪০০ পিক্সেল। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৮৩.৪ শতাংশ। নিও-ডিজাইনের পাতলা ডিসপ্লে হওয়ায় ভিডিও কিংবা অনলাইন গেম খেলে দারুণ অভিজ্ঞতা মিলবে ফোনটিতে। এই ফোনটিতে অপো ব্যবহার করেছে থ্রিডি কোয়াড কার্ভ ডিজাইন। এছাড়া এতে থাকছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।








📷 ক্যামেরা
-----------------
অপো এ৯২ স্মার্টফোনটির পেছনে ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা সেটাপে আছে একটি ৪৮ মেগাপিক্সেলের (এফ/১.৭) প্রধান সেন্সর, ৮ মেগাপিক্সেল ১১৯ ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি পোর্ট্রেট স্টাইল লেন্স। প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেমে স্লো মোশন ভিডিও করার সুবিধা ছাড়াও ক্যামেরাটি ৪কে ভিডিও রেকর্ডিংও সমর্থন করে। ওয়াইড অ্যাঙ্গেলে অনন্য সব সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের (এফ/২.০) পাঞ্চ হোল ক্যামেরায় থাকছে অপোর উন্নত এআই বিউটিফিকেশন, সিন সিলেকশন।


ডিভাইসটির আল্ট্রা ক্লিয়ার নাইট মোড ২.০ দিয়ে ব্যবহারকারীরা রাতের বেলা উজ্জ্বল আলো ছাড়াই অন্ধকার জায়গায় চমৎকার ডিটেইলস সমৃদ্ধ ঝকঝকে ছবি তুলতে পারবেন। ডিভাইসটিতে থাকা ভিডিও অ্যান্টি-শেক ফিচারটি পরিষ্কার এবং স্থির ছবি ও ভিডিও ধারণে সহায়তা করবে। ১২০ এফএস স্লো-মো ভিডিও ফাংশন দিয়ে ভিডিও ধারণের বিষয়টি বেশ উপভোগ্য হবে। এছাড়াও, এ৯২ ডিভাইসটি দিয়ে ফোরকে ভিডিও ধারণ করা যাবে।

ডিভাইসটির ১৬পি পাঞ্চহোল সামনের ক্যামেরায় এফ/২.০ লেন্স আছে এবং এতে অপোর এআই বিউটিফিকেশন মোড থাকায় এটি দিয়ে ভিন্ন লাইটিং কন্ডিশনে ও পরিবেশে দৃশ্য ধারণ করা যাবে এবং এ ক্যামেরা দিয়ে ব্যবহারকারীরা পছন্দের স্টাইলে সেলফি তুলতে পারবেন।


🔋 ব্যাটারি ব্যাকআপ।
-------------------------------
অপো এ৯২-এ রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা একবার ফুল চার্জ দিয়ে অনায়াসে একদিন ব্যবহার করা যাবে। নিয়মিত ভিডিও কলিং কিংবা অনলাইন মিটিংয়ের ক্ষেত্রে এই ফোনটি দেবে সেরা ব্যাটারি ব্যাকআপ। কম সময়ে ফুল চার্জ দেওয়ার জন্য আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

দাম
দেশের বাজারে স্মার্টফোনটি কেনা যাবে ২২,৯৯০ টাকায়। পাওয়া যাবে অরোরা পার্পল ও টোয়াইলাইট ব্ল্যাক রঙে।

সূত্র:- অপো ফেসবুক পেইজ





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.