মোবাইল without battery!

বর্তমান সময়ে মোবাইলফোন একটি অতি প্রয়োজনীয় যোগাযোগ উপকরণ। প্রতিনিয়তই আমারা ব্যটারি চার্জ করি। যদি একন হয় মোবাইলফোনটির ব্যাটারি আর চার্জ করতে হবে না তাহলে কেমন হয়! সম্প্রতি এরকমই একটি খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের কয়েক জন গবেষক। তারা বলছেন, এই ফোন প্রায় শূন্য শক্তি খরচ করে এবং তা চারপাশের বেতার তরঙ্গ বা আলো ব্যবহার করে। ব্যাটারিহীন এ ফোন থেকে স্কাইপ কল করে দেখেছেন তারা।


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শ্যাম গোলাকোটা বলেন, প্রায় শূন্য শক্তিতে চলতে সক্ষম, এমন একটি মুঠোফোন তৈরি করেছি। বর্তমানে আধুনিক মোবাইল ফোনে তথ্য স্থানান্তরে বিশাল শক্তি খরচ হয়। কিন্তু ব্যাটারি ছাড়া ফোনটিতে এত শক্তি লাগে না। এটি ফোনের মাইক্রোফোনের ক্ষুদ্র কম্পন কাজে লাগায়। প্রোটোটাইপ মোবাইল ফোনটিতে ব্যবহারকারীকে তথ্য স্থানান্তর ও শোনার জন্য একটি বোতাম চাপতে হয়। স্মার্টফোনটিতে রয়েছে ০ থেকে ৯ পর্যন্ত বোতাম এবং * ও # চিহ্ন সহকারে দুইটি অতিরিক্ত বোতাম দেয়া রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.