Google Smart Home কি? কেন? কিভাবে?

গুগলহোম হল স্মার্ট স্পিকার'এর একটি ব্রান্ড, যেটি জনপ্রিয় টেক ভিত্তিক কম্পানী গুগলদ্বারা উন্নীত। যন্ত্রটির প্রথম ঘোষণা আসে, ২০১৬ সালের মে মাসে এবং ২০১৬ সালের নভেম্বর মাসে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয়, যদিও ২০১৭ সালের মধ্যে পর্যায়ক্রমে বহিঃবিশ্বের বিভিন্ন দেশের বাজারে ছাড়া হয়।
গুগল হোম স্পিকার, তার ব্যবহারকারীকেধ্বনিত আদেশ বা মুখের ভাষায় আদেশ প্রদানের অধিকার প্রদান করে, যাতে করে গুগলের বুদ্ধিমান ব্যক্তিগত সহকারী, যাকে গুগল এসিস্টেন্ট'ও বলা হয়ে থাকে, এর মাধ্যমে পরিসেবাগুলোর সাথে যোগাযোগ করতে পারে। যেগুলোতে অনেক ধরনের সেবা অন্তভুক্ত, সেগুলো মূলত গৃহস্থালী এবং তৃতীয় পক্ষের'ও হতে পারে, যেগুলো একজন ব্যবহারকারীকে গান শুনতে, ভিডিও অথবা ছবির প্লে-ব্যাক (প্লে-ব্যাক; পূর্বে রেকর্ডকৃত বা তোলা ভিডিও এবং ছবির পুনরায় প্রতিলিপি) নিয়ন্ত্রন করতে, অথবা সম্পূর্নরুপে ভয়েস বার্তার মাধ্যমে সর্বশেষ সংবাদ পাওয়া যায়। এছাড়াও গুগল হোম যন্ত্রগুলিতে বা ডিভাইস গুগুলোতে হোম অটোমেশন বা স্মার্ট হোম প্রযুক্তি সমর্থন করে, যেটি একজন ব্যবহারকারীকে তার কন্ঠস্বর দ্বারা বিভিন্ন বিভিন্ন স্মার্ট হোম অ্যাপলিকেশন ব্যবহার করার সুবিধা প্রদান করেছে। কয়েকটি গুগল হোম বাসগৃহের আলাদা আলাদা রুম বা কক্ষে গানের প্লে-ব্যাকের সামজ্যস্ববিধানের জন্যও রাখা যেতে পারে। ২০১৭ সালের এপ্রিল মাসের নতুন সাম্প্রতিকতম সংযোজনে, নতুন করে মাল্টি-ইউজার নামক একটি সুবিধা যুক্ত করা হয়, যেটির মাধ্যমে যন্তটিকে সর্বোচ্চ ছয়জন পযন্ত তাদের নিজেস্ব কন্ঠস্বরদ্বারা নিয়ত্রন করার অধিকার প্রদান করে।

২০১৭ সালের মে মাসে, গুগল তাদের গুগল হোমের জন্য কয়েকটি নতুন কার্যকারীতা ঘোষনা করে, যেগুলোর মধ্যে: কানাডা এবং কানাডাজুড়ে ফ্রী হ্যান্ডস-ফ্রী ফোন কলিং নামক সুবিধা অন্যতম; পূর্ব নির্ধারিত ইভেন্ট সমূহকে সামনে রেখে কিছু স্বক্রিয় নতুন আপডেট বা কার্যকারীতা আসছে; মোবাইল ডিভাইস অথবা ক্রোমকাস্ট সংবলিত টেলিভিশন সমূহে চাক্ষুষ প্রতিক্রিয়া; ব্লুটুথ এর মাধ্যমে অডিও শোনা; এবং রিমাইন্ডার দেয়া এছাড়াও কেলেন্ডার-এ কোন কিছুর নিযুক্তি বা রিমাইন্ডার যোগ করার অধিকার প্রদান করা।
মূল পন্যটিতে বেলনাকার আকৃতি প্রদান করা হয়েছে, সাথে এর অবস্থানের চাক্ষুষ উপস্থাপনার জন্য বিভিন্ন রং সংবলিত এলইডিবাতি আছে। ২০১৭ সালের অক্টোবর মাসে, গুগল এই পন্যটির বিন্যাসে আরো দুটি সংস্করণ যোগ করে, সেগুলো হল গুগল মিনি এবং গুগল ম্যাক্স।
গুগল হোম প্রজেক্টের প্রধান ও গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট মারিও কুয়েইরোজ আই/ও সম্মেলনে গুগল হোমের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন।
গুগল হোমে রয়েছে একটি স্পিকার, যা ক্লাউড ও অন্যান্য পোর্টাল থেকে গান বা ভিডিও স্ট্রিমিং করে চালাতে পারবে। আর এ জন্য আপনাকে শুধু মুখে বলতে হবে, গান বা ভিডিওটি বাজানোর কথা। আর আগে থেকে ঠিক করা রাখা কোনো গানের লিস্ট থাকলে শুধু সেই লিস্টের কথা বললেই সে গানগুলো বাজানো শুরু করবে গুগল হোম।
গুগল হোম আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে, সেই সঙ্গে আপনার কথামতো কাজও করে দেবে। রাস্তার ট্রাফিকের কী অবস্থা, আজকে বিশেষ কোনো কাজ আছে কি না বা আজ কোনো বিশেষ দিবস কি না সকাল সকাল আপনি জানতে চাইলে আপনাকে সেটা মনে করিয়ে দেবে গুগল হোম।
ঘরের যেকোনো স্থানেই গুগল হোমকে রাখা যাবে। ওয়্যারলেস এই ডিভাইস ঘরের অন্যান্য রুমের সঙ্গেও সংযুক্ত থাকবে। টিভি বা ফোনের সঙ্গেও এটি সংযুক্ত থাকবে। তাই টিভি অন করা বা ইউটিউবের কোনো ভিডিও টিভিতে চালাতে চাইলে সেটা শুধু গুগল হোমকে বললেই কাজ হয়ে যাবে।
গুগল হোমের মাধ্যমে ঘরের অন্যান্য স্পিকার বা টেলিভিশনের সঙ্গেও এটিকে যুক্ত করা যাবে। আর পুরো কাজটাই চলবে ব্যবহারকারীর কণ্ঠের মাধ্যমে।
ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে ঘরের অন্যান্য ডিভাইস ও ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকবে গুগল হোম। তাই আপনি চাইলে নিউজ আপডেট থেকে শুরু করে আবহাওয়ার খবর বা যেকোনো তথ্যই জেনে নিতে পারবেন গুগল হোমের কাছ থেকে।
ঘরের এলইডি বাতিগুলো জ্বালানো বা নেভানোর কাজও করতে পারবে এই ডিভাইস। সে সঙ্গে ঘরের সব স্পিকারের সঙ্গে সংযুক্ত থাকবে এটি।
এ বছরের শেষ নাগাদ বাজারে ছাড়া হবে গুগল হোম। তবে এর দাম সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সীমিত কাজ করতে পারবে। তবে গুগল হোমকে আরো আপগ্রেড করার কাজ চালু রয়েছে বলে জানান মারিও কুয়েইরোজ।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন