পূজা উপলক্ষে রেডমির ক্যাশব্যাক অফার!
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ক্যাশব্যাক অফারের ঘোষণা দিয়েছে শাওমি। অফারটির নাম দেয়া হয়েছে ‘পূজা নোটব্যাক’। অফারের আওতায় থাকা ফোনগুলো হলো রেডমি ৭, রেডমি ওয়াই ৩ ও নোট ৭ প্রো। গ্রাহকেরা রেডমি ৭ ও রেডমি ওয়াই ৩ এর ৩ জিবি + ৩২ জিবি ভার্সন এবং নোট ৭ প্রো-এর ৬ জিবি + ৬৪ জিবি ভার্সনের ফোনে ছাড় পাবেন ১ হাজার টাকা। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অফারটি চলবে বলে জানিয়েছে শাওমি।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন