এবার বাংলায় পথ চেনাবে গুগল!


আধুনিক তথ্য প্রযুক্তির সুবাদে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। গুগলের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারি। পথচেনাতে গুগলের জুড়ি নেই। তবে এবার বাংলায় পথ চেনাবে গুগল!

ধরুন আপনি মোটর সাইকেল কিনেছেন। ঢাকা শহর ঘুরে দেখার জন্য সেই শখের মোটর সাইকেল নিয়ে রাস্তায় নামলেন। অথচ পুরান ঢাকার অলিগলির ঠিকানা আপনার ভালো করে জানাও নেই। তাতে চিন্তা কি? ‘গুগল ম্যাপস’ আপনার পাশে থাকছে। তবে এবার গুগল ম্যাপ আসছে বাংলা ভাষা নিয়ে। আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে গন্তব্যে। যাত্রার আগেই গুগল ম্যাপস অ্যাপটি আপনাকে চালু করতে হবে। গন্তব্য লিখে দিলেই জানতে পারবেন কতোটা সময় নেবে নির্দিষ্ট স্থানে যেতে। সেইসঙ্গে রাইড চলাকালে আপনি শুনতে পাবেন বাংলায় পথ নির্দেশনাও। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এই সেবাটি চালু করেছে টেক জায়ান্ট গুগল।




গুগল বাংলাদেশ লোকাল গাইড মডারেটর মাহবুব হাসান জানিয়েছেন যে, গত কয়েকবছরে বাংলাদেশে ম্যাপ ব্যবহারকারীর সংখ্যা অনেক গুণ বেড়েছে। রাইড শেয়ারিং বা অন্য কোনো কারণে হোক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়াটা ভাবিয়ে তুলেছে গুগলকে। তাই গুগল ম্যাপস অ্যাপে বাংলা সেবা চালু করে এই প্রতিষ্ঠানটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.