গ্রামীণফোনের 30 অ্যাপস
গ্রামীণফোন গ্রাহকদের জন্য সেরা 30 টি অ্যাপ
অ্যাপসের মাধ্যমে জানুন স্বাস্থ্য বিষয়ক যাবতীয় তথ্যাদি। সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবসে গ্রামীণফোন
গ্রাহকদের জন্য চালু হয়েছে ইএটিএল-এর ৩০টি স্বাস্থ্য বিষয়ক অ্যাপস। অ্যাপস গুলোর উদ্যোক্তা হলো এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)।
জাভা ও অ্যানড্রয়েড প্লাটফর্মে বাংলা ভাষায় তৈরি মোবাইল অ্যাপ্লিকেশন গুলো আমাদের দৈনন্দিন স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। অ্যাপস গুলো হলোঃ বি এম আই ক্যালকুলেটর (প্রাপ্ত বয়স্ক মানুষের বয়স অনুযায়ী ওজনের স্ট্যান্ডার্ড নির্ণায়ক অ্যাপ), ফিজিক লগ, টিকাদান, ক্যালরি ক্যালকুলেটর, গর্ভবতীর পঞ্জিকা, এইডস, ক্যান্সার, ডায়াবেটিস, গর্ভবতী মায়ের ১০০০ দিন, গ্রোথ মনিটরিং টুলস, অ্যাপগার স্কোর নির্ণায়ক, গর্ভকালীন পুষ্টি, শিশুর রোগ নির্ণায়ক, চাইল্ডকেয়ার, ডিজিজ কুইজ, ম্যাটারনাল স্ট্যাটাস চেকার, ব্রেস্ট ফিডিং, কালাজ্বর, ম্যালেরিয়া, যক্ষ্মা (TB), বাতজ্বর, সাইনোসাইটিস, মানসিক রোগ, হেলথ এন্ড ফিটনেস নিউজ, ফুড এন্ড নিউট্রিশন, ম্যালনিউট্রিশন, ব্রণ, ডায়রিয়া, এনেমিয়া, অটিজম। অ্যাপস গুলোর মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন সংশ্লিষ্ট রোগের বিবরণ, লক্ষণ, চিকিৎসা পদ্ধতি, করণীয় সহ যাবতীয় তথ্যাদি। কতক গুলো অ্যাপসে রয়েছে একটি মান নির্দেশক তালিকা, যার মাধ্যমে ব্যবহারকারী নিজ তথ্য প্রদান সাপেক্ষে প্রতিদিনের শরীরের তাপমাত্রা, রক্তচাপ, হৃদস্পন্দন, রক্তে সুগারের পরিমাণ, ওজন, ফলাফল, খাদ্যক্যালরি জানতে পারবেন।
প্লাটফর্মে এর জন্য অনেক অ্যাপস থাকলেও জাভা প্লাটফর্মে অ্যাপস গুলো নতুন মাত্রা যোগ করবে। জাভা প্লাটফর্মের ব্যবহারকারীদের মুঠো ফোনটিকে অবশ্য বাংলা ফন্ট সাপোর্ট করতে হবে। অ্যাপস গুলো ডাউনলোড করতে পারবেন ফ্রিতে অথবা নামমাত্র চার্জে। শুধুমাত্র গ্রামীণ ফোনের গ্রাহকরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে ডাউনলোড করতে ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে না। ডাউনলোডের তথ্য মেসেজের মাধ্যমে জানতে আপনার জাভা ও অ্যানড্রয়েড সেল ফোনের মেসেজ অপশন থেকে
app/apps/eatl/eatlapp/eatlapps লিখে মেসেজ করুন ১৬২৯০ নম্বরে। অ্যাপস গুলো ডাউনলোড করতে জাভা মোবাইল ব্যবহারকারীরা ভিজিট করুন wap.eatlapps.com healthapps ঠিকানায় এবং অ্যানড্রয়েড ব্যবহারকারীরা http://eatlapps.com/store/native/EatlStore
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন