URL কি? Web server কি? Web protocol কি? চলুন জেনে নেয়া যাক আজকে তিনটি বিষয় সম্পর্কে
ইউ আর এল (URL)
কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। URL (uniform/universal resorts locator)
হল ওয়েবসাইটের একক unique ঠিকানা।
প্রতিটি ইউ আর এল এ থাকে
১, ওয়েব প্রটোকল (wap protocol)
২, ওয়েব সার্ভারের নাম (web server name/domain name/host name/computer name)
3, সার্ভারের ডিরেক্টরি/ফোল্ডার নাম (server directory/folder name/directory path)
4, HTML ফাইল নাম (HTML file name/document name
Web protocol কি?
Http (hypertext transfer protocol) প্রটোকল হলো তথ্য বিনিময়ের যোগাযোগ নিয়ম যা ওয়েব ব্রাউজারকে ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করার অনুমতি দেয়।
সাধারনত প্রায় সব ওয়েব এড্রেস এই শুরু হয় http:// দিয়ে। তাই ওয়েব এড্রেস এ এই অংশটি লেখা হয়না। www অংশ দিয়েই শুরু করা হয়।
: (কোলন) URL প্রোটোকল অংশকে ওয়েব এড্রেসের অংশগুলোকে আলাদা করতে ব্যবহৃত হয় এবং // (ডাবল স্ল্যাস) সার্ভারের সাথে যোগাযোগের বিষয়কে নির্দেশ করে।
ওয়েব সার্ভার
সুনির্দিষ্ট একটি কম্পিউটার যেটিতে ওয়েবসাইট আছে। World wide web এর সংক্ষিপ্ত রূপ হল www এখানে iOfferBD হ্যালো প্রতিষ্ঠানটির নাম এবং .Com হ্যালো টপ ডোমেইন যেটি দিয়ে বোঝা যায় এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।
সার্ভারের ডিরেক্টরি/ফোল্ডার নামঃ
সার্ভার এরমধ্যে ওয়েব পেজগুলো যে ডিরেক্টরীতে আছে ওয়েব ব্রাউজার এ ডিরেক্টরি থেকে কাঙ্ক্ষিত ফাইল খুলে প্রদর্শন করে।
HTML file :
html ফাইল হলো নির্দিষ্ট কোন পেজ।.html হল ফাইলটির এক্সটেনশন। ব্রাউজার কে নির্দিষ্ট করে যে ফাইলটি তা হল html (hypertext markup language)

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন