Gboard ইন্সটল করেছেন কিন্তু ভয়েস কাজ করছে না? জেনে নিন কি করবেন!
আমি ব্যক্তিগতভাবে এই সমস্যাতে অনেক দিন যাবত ভুগছি, কম করে হলেও 8 থেকে 10 বার জি বোর্ড ইনস্টল এবং আনইন্সটল করেছি কিন্তু তবুও আমার জিবোর্ড এর ভয়েস কাজ করছে না।
আপনিও যদি এই সমস্যাটাই পড়েন তাহলে কি করবেন, আসলে এর উত্তরটি একেবারেই সহজ কিন্তু আমার বেলায় উত্তরটি খুঁজে পাওয়াটা ছিল কঠিন কাজ।
এবার আসল কথায় আসি, আপনার মোবাইলে জি বোর্ড ইনস্টল করার পরও যদি ভয়েস কাজ না করে তাহলে আপনি বুঝে নিবেন যে আপনি প্লে স্টোর থেকে Google beta ভার্শনটি আপডেট নেই। আর তার জন্যই আপনার এই সমস্যা।
তাই এই সমস্যা সমাধানে প্রথমে প্লে স্টোরে যান, তারপর Google (beta) ভার্সন অ্যাপটি Update করুন। এটি আপডেট হয়ে গেলে সরাসরি মোবাইলের সেটিং অপশন এ চলে যান। সেখানে গিয়ে কীবোর্ড ল্যাংগুয়েজ এর জায়গায় আপনার পছন্দমত ভাষা সিলেক্ট করুন। এরপর ভয়েস অপশনে গিয়ে আপনার ভাষা সিলেক্ট করুন এবং দেখুন আপনার গুগোল কিবোর্ড ভয়েস সম্পূর্ণরূপে কাজ করছে।
বিঃদ্রঃ এরপরেও যদি কোন সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান।খুব দ্রুতই আপনার সমস্যাটি সমাধান করে দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন