ওয়েব ডিজাইন কি? (Concept of webpage design)


ওয়েব ডিজাইন পরিচিতি

ইন্টারনেট বা ওয়েবে তথ্য লেখা অডিও, ভিডিও, পিকচার, এনিমেশন, ইত্যাদি রাখা যায়।

বর্তমানে সারা বিশ্বে বিভিন্ন ব্যক্তি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের তথ্য ওয়েবে পরিবেশন করছে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয় সরাসরি এইচটিএমএল এর মাধ্যমে অথবা কোন টুলস এর মাধ্যমে ওয়েব পেজ তৈরি করে HTML এ কনভার্ট করা যায়।

একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোন পেজকে ওয়েবপেজের বলা হয়।

পিডিএফ ফাইল যুক্ত পোর্টেবল ডকুমেন্ট ফাইল বেশি ব্যবহৃত হয়।

ওয়েবসাইট (Website) কি?
একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়।

ধরুন, iOfferBD.Com  ওয়েবসাইটটিতে কতগুলো ওয়েব পেজ আছে।

যেমন টেকনোলজি, বাইক রিভিউ, জিপি অফার, বাংলালিংক অফার, এবং অন্যান্য বিভিন্ন পেজ রয়েছে যেগুলো লিংক ধারা পরষ্পরের সাথে সংযুক্ত।

 ওয়েবসাইটে প্রথম ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় সেটিকে হোমপেজ বলা হয়ে থাকে। ইন্টারনেটে সর্বক্ষণিক যুক্ত সার্ভারে ওয়েবসাইট রাখা হয়।ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তাকে ওয়েব সার্ভার বলা হয় মাইক্রোসফট এর ওয়েব সার্ভার হল Internet Information Service (IIS)   ইন্টারনেটে ওয়েবসাইটটি যে সার্ভারে রাখা হবে তার জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকে।

এটিকে URL-Uniform Resource Locator বা ওয়েব এড্রেস বলা হয়।
সারা বিশ্বে প্রতিদিন হাজার হাজার ওয়েবসাইট তৈরি হচ্ছে কোন ওয়েবসাইট যে বিষয়ের সে বিষয়ে কেউ সার্চ করলে সার্চ তালিকায় ওয়েবসাইট লিংক চলে আসার ব্যবস্থা করা যায় এতে করে কেউ শুধু নির্দিষ্ট কোন ওয়েব ঠিকানা ব্যবহার না করেও তার প্রয়োজনীয় কোনো বিষয় সম্পর্কে জানার জন্য সার্চ করে ওই বিষয় সম্পর্কিত যে কারো ওয়েবসাইটে ঢুকতে পারে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.