টিভিএস নিয়ে এলো স্বল্পমূল্যে আরও আকর্ষণীয় বাইক
স্পেশাল এডিশনে লঞ্চ হল নতুন TVS Star City Plus। নতুন ভার্সানে থাকছে ডুয়াল টোন ফিনিশ।
Star City+ Special Edition এ থাকছে সাদা ও কালো ডুয়াল টোন ফিনিশ। কোম্পানির আশা নতুন এই ভার্সান Star City Plus মোটরসাইকেলকে গ্রাহকের কাছে আরও আকর্ষনীয় করে তুলবে।
তবে নতুন ডুয়াল টোন ফিনিশ ছাড়া নতুন ভার্সানে অন্য কোন পরিবর্তন হয়নি। TVS Star City Plus স্পেশাল এডিশনে থাকছে 109.7 cc ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 8.3 bhp শক্তই আর 8.7 Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে 4 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।
মোটরসাইকেলের সামনে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে থাকছে হাইড্রোলিক শক অ্যাবজর্বার। পাঁচটি ধাপে এই হাইড্রোলিক শক অ্যাবজর্বার নিয়ন্ত্রণ করা যাবে।
TVS Star City Plus মোটরসাইকেলে থাকছে 17 ইঞ্চি চাকা আর টিউবলেস টায়ার। সামনের চাকায় থাকছে 130 মিলিমিটার ড্রাম ব্রেক আর পিছনের চাকার থাকবে 110 মিলিমিটার ড্রাম ব্রেক। নতুন এই মোটরসাইকেলের ওজন 109 কিলোগ্রাম। ভারতে বাইকটির দাম ৫৪ হাজার রুপি।


কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন