
সাধারণত গুগল এডসেন্স পেজ ভিউ এর জন্য কোন টাকা দেয় না । এডসেন্স টাকা দেয় আপনার সাইটে প্রকাশিত এড এ কতগুলো ক্লিক পরল তার উপর। তবে একটা গড় হিসেবে প্রতি ১০০০ পেজ ভিউতে ২০ থেকে ৪০ টা ক্লিক পড়ে ।
আপনার ইনকাম নির্ভর করে আপনার সাইট কি বিষয় নিয়ে তৈরি। ও কোন দেশ থেকে ভিউ হয় তার উপর। এখানে আমার নিজের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করছি কারণ এডসেন্স থেকে আয়ের পরিমাণ প্রতিনিয়ত চেন্জ হতে থাকে তাই নিশ্চিত ভাবে কোন একাউন্ট বলা যায় না। তবু শুধু মাত্র আইডিয়া পাওয়ার জন্য জেনে নিতে পারেন ।
১০০০ পেজ ভিউ যদি ইউরোপ আমেরিকা থেকে হয় তবে গড়ে ৭$ থেকে ৮$ । ১০০০ পেজ ভিউ যদি ভারত বাংলাদেশ , ভারত পাকিস্তান এই ধরনের দেশ থেকে হয় তবে ১$ থেকে ৩$ আয় হয় বিনোদন ও নিউজ প্রচার করা সাইটের ক্ষেত্রে। অন্যান্য ক্যাটাগরি হলে ইনকাম একটু বেশি হয়।
আরবের কোন দেশ বা রাশিয়া বা ইন্দোনেশিয়া এর মত দেশ থেকে ১০০০ ভিউ হলে আয় হয় ৪ $ থেকে ৬$
.
এছাড়াও আপনার ওয়েব সাইটের ক্যাটাগরি ইনকাম এর উপর একটি বড় প্রভাব ফেলে।
যেমন সবচাইতে কম ইনকাম হয় নিউজ এবং ইনটারটেইনমেন্ট জাতীয় সাইট থেকে । এই ধরনের সাইট থেকে গড়ে প্রতি ১০০০ পেজ ভিউতে আয় হয় ১$ থেকে ৩$ পর্যন্ত।
এছাড়াও আপনার ওয়েব সাইটের ক্যাটাগরি ইনকাম এর উপর একটি বড় প্রভাব ফেলে।
যেমন সবচাইতে কম ইনকাম হয় নিউজ এবং ইনটারটেইনমেন্ট জাতীয় সাইট থেকে । এই ধরনের সাইট থেকে গড়ে প্রতি ১০০০ পেজ ভিউতে আয় হয় ১$ থেকে ৩$ পর্যন্ত।
এরপর মধ্যম ধরনের আয় আসে science and technology, life hack, agriculture, education এই সব ধরনের ওয়েবসাইট থেকে । এসব সাইটে আয় হয় প্রতি ১০০০ পেজ ভিউতে ৩$ থেকে ৫$
আর সর্বোচ্চ আয় করা যায় programming and computer related সাইট গুলোতে । এই সব সাইট থেকে গড়ে আয় হয় ৪$ থেকে ৮$
তবে সবচেয়ে বড় কথা হলো আপনার নিজের একটা ওয়েবসাইট থাকলে এবং সেখানে ভালো ভিজিটর থাকলে আপনার ইনকাম এর অভাব হবে না। তাছাড়া অন্য যে কোন উপায়ে ইন্টারনেট থেকে আয় এর চেয়ে ওয়েবসাইট থেকে আয় করাটা সবচেয়ে বেশি নিরাপদ। এখানে আপনাকে কারো কাছে কাজ এর জন্য জবাবদিহিতা করতে হবে না
আপনার আয় নির্ভর করবে আপনি কত বেশী মানসম্মত সাইট তৈরি করতে পারেন আর কত মানুষ আপনার সাইটে ভিজিট করে ।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন