ঝড়ের গতিতে চলবে এই মোটরসাইকেলটি


ভারতে প্রথম পারফর্মেন্স মোটরসাইকেল লঞ্চ করল কেটিএম। সোমবার লঞ্চ হয়েছে KTM 790 Duke। 790 Duke এর দাম 8.63 লক্ষ রুপি। ভারতে এটাই KTM এর সবথেকে শক্তিশালী মোটরসাইকেল।
KTM 790 Duke মোটরসাইকেলে থাকবে একটি 799 cc প্যারালাল টুইন লিকুইড কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 103 bhp শক্তি আর 87 Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে একটি 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। KTM 790 Duke এর ওজন 189  কিলোগ্রাম।
KTM 790 Duke এর সামনের চাকায় থাকছে 300 মিমি ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় থাকছে 240 মিমি ডিস্ক ব্রেক
নতুন এই মোটরসাইকেলের সামনে থাকছে একটি 43 মিমি আপ সাইড ডাউন ফর্ক আর পিছনে থাকছে একটি মোনো শক। একাধিক ধাপে অ্যাডজাস্ট করা যাবে এই মনোশক। 790 Duke এর সামনের চাকায় থাকছে 300 মিমি ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় থাকছে 240 মিমি ডিস্ক ব্রেক। মোটরসাইকেলের 17 ইঞ্চি অ্যালয় হুইলে থাকবে Maxxis Supermaxx ST টায়ার।
চারটি রাইডিং মোডে KTM 790 Duke চালানো যাবে। এই মোডগুলি হল স্পোর্ট, স্ট্রিট, রেইন আর ট্র্যাক। সুরক্ষার জন্য এই মোটরসাইকেলে ABS এর সাথে থাকছে সুপারমোট মোড, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, হুইলি কন্ট্রোল কুইক শিফটার। এই সব ফিচার মোটরসাইকেলের TFT ডিসপ্লে থেকে নিয়ন্ত্রণ করা যাবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.