ওয়েবসাইট সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যা আপনার অবশ্যই জানা উচিত
সার্ভার:- সার্ভার কি? সার্ভার হল যে সকল কম্পিউটার সার্ভারে সংরক্ষিত ডাটা ব্যবহার করে তাকে ক্লায়েন্ট বলা হয়। এটি ফ্রন্ট এন্ড হিসেবে কাজ করে থাকে। এটি কিবোর্ড, মনিটর, মাউস ইত্যাদির মাধ্যমে এন্ড ইউজার এর সাথে সরাসরি কাজ করে থাকে।
ওয়েব সার্ভার:- ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সার্ভারে ওয়েবপেইজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে তাকে ওয়েবসার্ভার বলা হয়। ব্রাউজার প্রোগ্রামের সাহায্যে ওয়েব সার্ভার থেকে ওয়েবপেইজ বা ওয়েবসাইটটি পর্দায় প্রদর্শিত হয়। ওয়েব সার্ভার HTTP প্রটোকল ব্যবহার করে গ্রাহকের ওয়েবপেজ সরবরাহ করে।
ওয়েব প্রটোকল কি? ওয়েব প্রটোকল হচ্ছে এমন একটি বিশেষ ওয়েবপেইজ যেখানে অনেক উৎস থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য এবং লিংক সাজানো থাকে।
একটি ওয়েব পোর্টালে সাধারণত সরকারি সেবার তথ্য, স্থানীয়, আঞ্চলিক, স্টক রিপোর্ট এবং জাতীয় খবর এবং ইমেইল সেবা প্রদান করে থাকে।
ওয়েব পোর্টালে প্রথম পাতায় সবগুলো তথ্যের জন্য একটি ইন্ডেক্স বা সূচি দেয়া থাকে,যাতে করে ব্যবহারকারীরা সহজেই তার দরকারি তথ্য খুঁজে পায়। ওয়েব পোর্টাল বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ধরুন:- ব্যক্তিগত, সরকারি, সাংস্কৃতিক, টেকনোলজি, ইন্টারটেইনমেন্ট, অথবা কর্পোরেট ওয়েব পোর্টাল।
ইন্টারনেট প্রটোকল:- কম্পিউটার থেকে কম্পিউটারে যোগাযোগের নির্দিষ্ট নিয়ম নীতি কে প্রোটোকল বলা হয়। কম্পিউটার থেকে কম্পিউটারে কি আদান প্রদান করা হবে এবং কখন আদান-প্রদান করা হবে অথবা কেমন করে আদান-প্রদান হবে ইত্যাদি একটি প্রটোকল নির্ধারণ করে।
বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রটোকল তৈরি করে থাকে। যেমন, FTP (file transfer protocol), netbuei , appletalk, SMTP (simple mail transfer protocol) ইত্যাদি এদের মধ্যে ইন্টারনেট ব্যবহৃত প্রটোকল হচ্ছে TCP/IP (transmission control protocol/internet protocol)
Http কি? এটি কিভাবে কাজ করে?
HTTP হলো hypertext transfer protocol এর সংক্ষিপ্ত নাম হল HTTP এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেভেল প্রটোকল (নিয়ম নীতি) যা ওয়েব সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে।
HTTP হচ্ছে ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের একটি জনপ্রিয় ও বহুল পরিচিত পদ্ধতি। একজন ক্লায়েন্ট সার্ভার একটি রিকোয়েস্ট সাবমিট করলে সার্ভার ক্লায়েন্টের রিকোয়েস্টের ওপর ভিত্তি করে রেসপন্স করে।এটি সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ প্রতিষ্ঠা করে এবং সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে আসে।
১৯৮৯ সালে ইন্টারনেটের জন্য হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল আবিষ্কৃত হয়।এরপর ইন্টারনেটকে কম্পিউটিং সুবিধার সাথে সংযুক্ত করতে ১৯৯২ সালে জেনেভায় world-wide-web প্রতিষ্ঠিত হয়।
HTTP এর কাজ কি?
HTTP এর কাজ হচ্ছে..
> সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ সৃষ্টি করে।
> ব্রাউজার এর যেকোনো অনুরোধ স্যার বাড়ি পৌঁছে দেয়।
> সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য, পৃষ্ঠা, ছবি, ইমেজ ব্রাউজারে নিয়ে আসে।
> সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারে।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন