ডিজিটাল কনটেন্ট নিয়ে বিস্তারিত কিছু আলোচনা

ডিজিটাল কন্টেন্ট কি? কোন কনটেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে,প্রকাশিত হয় কিংবা পেরিত গৃহীত হয় তাহলে সেটিই ডিজিটাল কনটেন্ট। তবে সেটি ডিজিটাল বা এনালগ যেকোনো পদ্ধতিতেই সংরক্ষিত হতে পারে। ডিজিটাল কনটেন্ট কম্পিউটারের ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হতে পারে।
লিখিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও ডিজিটাল কনটেন্ট হতে পারে। ডিজিটাল কনটেন্ট ব্যবহারের ফলে তথ্য উপস্থাপন ও স্থানান্তর সহজতর হয়।
ডিজিটাল কনটেন্ট এর প্রকারভেদ..
ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোন তথ্য, ছবি, শব্দ কিংবা ছবি ডিজিটাল কনটেন্ট। কাজেই নানাভাবে ডিজিটাল কনটেন্টকে শ্রেণীকরণ করা হয়। তবে, ডিজিটাল কনটেন্ট কে প্রধান চারটি ভাগে ভাগ করা যায়।
*টেক্সট বা লিখিত কনটেন্ট
*ছবি
*শব্দ বা অডিও এবং
*ভিডিও এনিমেশন।
টেক্সট বা লিখিত কনটেন্ট:-
ডিজিটাল মাধ্যমে এখনো লিখিত তথ্যের পরিমাণই বেশি। সবধরনের লিখিত তথ্য এই ধারার কন্টেন্ট। এর মধ্যে রয়েছে নিবন্ধ, ব্লগ পোস্ট, পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা, পণ্যের মূল্যায়ন, ই-বুক সংবাদপত্র, শ্বেতপত্র ইত্যাদি।
শব্দ বা অডিও:-
শব্দ বা অডিও আকারের সকল কনটেন্ট এই প্রকারে অন্তর্ভুক্ত। যেকোনো বিষয়ের অডিও ফাইল অডিও কনটেন্ট এর পাশাপাশি ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট অডিও কনটেন্ট এর অন্তর্ভুক্ত।
ভিডিও ও এনিমেশন:-
বর্তমানে মোবাইল ফোন এবং ভিডিও ব্যবস্থা থাকায় ভিডিও কনটেন্ট এর পরিমাণ বাড়ছে।ইউটিউব বা এ ধরনের ভিডিও শেয়ারিং সাইট এর কারণে ইন্টারনেটে ভিডিও কনটেন্ট এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া বর্তমানে ইন্টারনেটে কোন ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হয় থাকে। এটিকে বলা হয় ভিডিও স্ট্রিমিং। এমন কনটেন্টে ও ভিডিও কনটেন্ট এর আওতাভুক্ত।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন