বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে আপনি কি করবেন?
ভুল করে বিকাশে অন্য নাম্বারে চলে যাওয়া ৩০ হাজার টাকা জিডি, করে ফিরে পেলেন ভিকটিম ফজলে রাব্বি গত তিন দিন আগে ফজলে রাব্বি তার আত্মিয়ের কাছে বিকাশে ৩০ হাজার টাকা পাঠাতে গিয়ে ভুল করে টাকা টি চলে যায় অন্য একটি নাম্বারে।
ফজলে রাব্বি টাকা টি চলে যাওয়া ভুল নাম্বারের লোক কে কল করে ফেরত চাইলে সেই লোক ফেরত দিবে বলে ফোন বন্ধ করে দেয়। তখন ভিকটিম ফজলে রাব্বি সরাসরি এডিশনাল এসপি চাঁদপুর সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী কে জানান ।ভিকটিম এর কথা অনুযায়ি থানায় একটি জিডি নেওয়া হয় সেই জিডি মুলে তদন্ত শুরু হয়ে যায়। ভুল নাম্বারের লোকের ঠিকানা ও অবস্থান নির্ণয় করা হয়' এরপর ঐ লোকের বিকাশ একাউন্টে লেনদেন পুলিশ ফ্রিজ করে দেয়। অর্থাৎ ঐ লোক এখন এই ত্রিশ হাজার টাকা ক্যাশ আউট করে টাকাটা বের করতে আর পারবে না।টাকা টা ঐ মোবাইলের বিকাশ একাউন্টে রয়ে গেল এবং পুলিশের পরবর্তী নির্দেশ ব্যতীত এই একাউন্ট থেকে আর কোন লেনদেন করা যাবে না।
এভাবে ঐ লোককে পুনরায় অনুরোধ করা হলো ভিকটিম ফজলে রাব্বি র টাকা ফেরত দিতে।সে তারপরেও টাকা ফেরত না দেওয়ায় গতকাল তাকে খুলনার খান জাহান আলী থানায় কতৃক আটক করা হয়। তার অবস্থান ছিল ঐ এলাকায় ।এরপর সে টাকা ফেরত দিতে রাজি হলে বিকাশ তার একাউন্ট খুলে দেয় এবং ভিকটিম ফজলে রাব্বি তার ভুলে চলে যাওয়া ত্রিশ হাজার টাকা ফেরত পায়।
পুরো প্রক্রিয়াটি প্রশিক্ষণ এ থাকাকালীন সময়ে এডিশনাল এসপি চাঁদপুর সদর সার্কেল জনাব জাহেদ পারভেজ চৌধুরী নিয়ন্ত্রন করেন। আপনার বিকাশ থেকে ভুল করে চলে যাওয়া টাকা ফিরে পেতে পারেন কোন সমস্যা ছাড়াই একটি জিডি করেই। তারপর পুলিশে অভিযোগ জানান। পুলিশ বিষয়টি দেখবে। আর আপনি যে ভুল নাম্বারে টাকা পাঠাচ্ছেন সেই ব্যাক্তিটি নিশ্চই কোন অপরাধী নয়। যেহেতু অপরাধী নয়,সেহেতু টাকা ফেরত দিতে সমস্যা কোথায়!!!!
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন