Gmail এ Dark Mood !
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ডার্ক মোড ফিচার পেল জিমেইল। গত বৃহস্পতিবার গুগল অ্যান্ড্রয়েড সংস্করণে ফিচারটি উন্মুক্ত করার কথা জানিয়েছে। গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ১০ উন্মুক্ত করার এক সপ্তাহ পরে এসে ডার্ক মোডটি উন্মোচন করল।
জিমেইল অ্যাপের সর্বশেষ ২০১৯.০৮.১৮.২৬৭০৪৪৭৭৪ সংস্করণটিতে ডার্ক মোড পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যা ইতোমধ্যে প্লে স্টোরে উন্মোচন করা হয়েছে।
প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম সিনেট জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১০ সংস্করণের পিক্সেল ব্যবহরকারীরা তাদের ফোনের থিম সেটিং অপশনে গিয়ে ডার্ক মোড চালু করতে পারবেন।
জানা যাচ্ছে, ডার্ক মোড ফিচারটি জিমেইলের ব্যাকগ্রাউন্ড ডার্ক এবং গ্রে মিশ্রিত একটা রঙে দেখাবে। এটি জিমেইল ইনবক্স ফোল্ডার এবং মেইলের ব্যাকগ্রাউন্ডকেও কালো দেখাবে।
মার্কিন প্রতিষ্ঠানটি অবশ্য তাদের অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে ডার্ক মোড ফিচারটি দিয়েছে। ফলে বেশিরভাগ ফিচারেই এখন ডার্ক মোড ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন