ফেসবুকে আর দেখা যাবে না লাইক


অন্য কারো ফেসবুক পোস্টে কতটি লাইক পড়েছে তা আর দেখতে পারবেনা ফেসবুক ব্যবহারকারীরা গত শুক্রবার প্রাথমিকভাবে অস্ট্রেলিয়াতে পদ্ধতি পরীক্ষা করে দেখেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য ভিউ দেখে লাইক সরিয়ে দিলে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে সামাজিক চাপ কমে তবে যার পোস্ট তিনি কত লাইক পেলেন তারা গুনতে পারবেন কিন্তু বাইরের কেউ তা দেখতে পাবেন না বলে জানান ফেসবুক কর্তৃপক্ষ।

এ পদ্ধতি প্রথম চালু করা হয়েছিল ফেসবুকের মালিকানাধীন ইন্সটাগ্রাম ফর্মে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল ইনস্টাগ্রামে লাইক লুকানোর পদ্ধতি পরীক্ষা করে তারা ইতিবাচক ফল পেয়েছে তাই তারা ফেসবুকে এ পদ্ধতি চালু করবে বলে জানিয়েছে।

ফেসবুকের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি। তারা বলছেন, ব্যবসার দিক বিবেচনায় লাইক দেখানোটা গুরুত্বপূর্ণ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.